মৃত্যু সংবাদে মুমিনের ভাবনা
মৃত্যু সংবাদ পাওয়া মাত্রই মুসলমানদের মুখে উচ্চারিত হয় ‘ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ’, অর্থাৎ , ‘ নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং তাঁর কাছেই আমরা ফিরে যাব । ’ কারও মুখে এ আয়াত শোনা মাত্রই আমাদের বিবেক জানান দেয় , কেউ একজন মারা গেছেন । অতঃপর আমরা মৃত ব্যক্তির জন্য আফসোস করি , তার কর্মের হিসাব মিলাই , ব্যবসার গতিবেগ ভাবি , সম্পদ ও অট্টালিকার কথা চিন্তা করি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাই । কথা হলো আয়াতের মূলমন্ত্র কী ? এটা অন্যের মৃত্যু সংবাদ দেয় নাকি ...