Posts

Showing posts from August, 2022

যেভাবে আল্লাহ’কে ভালোবাসবো।

Image
যেখানে ভয় ও আনুগত্য আছে , সেখানে ভালোবাসা থাকতে পারে , আবার না - ও থাকতে পারে । কিন্তু যেখানে ভালোবাসা আছে , সেখানে অবশ্যই ভয় ও আনুগত্য থাকবে । আল্লাহ সুবহানাহু ওয়াতাআলা ইরশাদ করেন , ‘ হে ঐ সব লোক , যারা ইমান এনেছ ! আল্লাহকে তেমনি ভয় করো , যেমন ভয় করা উচিত । আর মুসলিম অবস্থায় ছাড়া যেন তোমাদের মৃত্যু না হয় ’ ( সুরা আল - ইমরান - ১০২ ) । আয়াতে আল্লাহ তাআলাকে পূর্ণরূপে ভয় করার অর্থ এই যে , তার আনুগত্য করবে , অবাধ্য হওয়া যাবে না , তাকে সর্বদা স্মরণ করবে , কোনো সময়েই তাকে ভুলে যাওয়া চলবে না । তার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে , কৃতঘ্ন হওয়া যাবে না । অতঃপর আয়াতের পরের অংশে বলা হয়েছে , তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ কোরো না । অর্থাত্ , আজীবন ইসলামের ওপর সুপ্রতিষ্ঠিত থাকো , যাতে মৃত্যুও এর ওপরই হয় । মহান প্রভুর নিয়ম এই যে , মানুষ স্বীয় জীবন যেভাবে পরিচালনা করে , সেভাবেই মহান প্রভু তার মৃত্যু দিয়ে থাকেন । যার ওপর মৃত্যু সংঘটিত হবে , তার ওপরই কেয়ামতের দিন তাকে উত্থিত করবেন । আবূ ...